সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, রমজানের কঠোর পরিশ্রম ও প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে আল্লাহর তাকওয়া অর্জন ও এর সামগ্রিক সুফল সমাজের সর্বত্র ছড়িয়ে দিতে পারলে বিশ্বব্যাপী মানবতার শান্তি ও সার্বিক কল্যাণ নিশ্চিত হবে।

তিনি বলেন, পবিত্র রমজান মাসে সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতি আজকে যে ইফতার মাহফিলের আয়োজন করেছেন তার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কঠোর পরিশ্রম এ সংগঠনকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনে করি।


তিনি শুক্রবার (১৫ এপ্রিল) জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সভাপতি আমিনুল হক বেলালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মখন মিয়া চেয়ারম্যান, অনুপম অফসেট প্রেসের মো. মনির উদ্দিন চৌধুরী, বার্তা অফসেট প্রেসের মো. তারেক চৌধুরী, ওয়ান প্রিন্টিং প্রেসের আহমদ আব্দুল ওয়াদুদ, পদ্মা প্রিন্টিং প্রেসের গোলাম আজম, সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি গোলাম কিবরিয়া মাশুক, সহ সভাপতি তারেক আহমদ।

দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন সমিতির সহ অর্থ সম্পাদক ক্বারী মাওলানা শাহীনুর রশিদ শাহীন।

সমিতির সাধারণ সম্পাদক কামাল আহমদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সমিতির সহ সাধারণ সম্পাদক রেজাউল হক রেজু, সাংগঠনিক সম্পাদক রঞ্জিত দেবনাথ ময়না, অর্থ সম্পাদক মিছবাহ আহমদ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য প্রদীপ রঞ্জন দাস, শাহ মো. বদরুজ্জামান বদরুল, মুর্শেদ কামাল, মো. সালাম, আবুল কাশেম প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৭