সিলেট ইংলিশ ল্যাংগুয়েজ ট্রেনিং ইন্সটিটিউট এসোসিয়েশন (সেল্টা) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রেসিডেন্ট এডভোকেট খালেদ চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী সুলতান আহমদ এর পরিচালনায় মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এইচ এম আব্দুল্লাহ।


অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃটিশ কাউন্সিল, সিলেটের সেন্টার হেড কফিল হোসাইন চৌধুরী, FACD-CAB সিলেট’র সভাপতি ফেরদৌস আলম, সহ-সভাপতি আতিকুর রেজা, FECAS এর সেক্রেটারী জাকির আলী।

স্বাগত বক্তব্য রাখেন Anchor’s BD এর ব্যবস্থাপনা পরিচালক এডভোকেট মিজান মুন্না। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মিনহাজ মিলাদ।

ইফতার ও দোয়া মাহফিলে সিলেটের অর্ধশত ইংলিশ ল্যান্গুয়েজ ট্রেনিং ইন্সটিটিউট এর পরিচালকগণ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/ ঢাটা/শাদিআচৌ-০৩