সিলেটের বিশ্বনাথে উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে পৌর শহরের একটি হোটেলে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জাতীয় পার্টির উপদেষ্টা অ্যাডভোকেট গিয়াস উদ্দিন।


প্রধান বক্তার বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আব্দুল্লাহ সিদ্দিকী।

সভায় বক্তারা বলেন, জাতীয় পার্টি সব সময় দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে। রমজানের রোজা আমাদের যেমনিভাবে আত্মিক শুদ্ধতা দান করে, তেমনি সামাজিক অসমতা দূর করে সাম্য-মৈত্রী, ঐক্য ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। পবিত্র রামাদ্বানে সংযমের শিক্ষা গ্রহন করে সহাবস্থানের রাজনীতি ও সৌহার্দ্যপূর্ণ অবস্থান বজায় রেখে মত ও পথের ভিন্নতা ভূলে একে অপরের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে এলাকার উন্নয়নের সকলকে কাজ করার আহবান জানান তিনি।

উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক আবুল খয়ের মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক এ কে এম দুলাল, আব্দুল হান্নান, জাতীয় পার্টি নেতা জয়নাল আহমদ মিয়া, গোলাম জবদানী, আব্দুল মন্নান, আনোয়ার আলী, দিলবর আলী, ইছবর আলী, সুয়েব আহমদ, নোমান আহমদ, ছাদিক হোসেন, গেদা মিয়া, রণি আহমদসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-১৪