মৌলভীবাজারের কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবতী আত্মহত্যা করেছে।
শুক্রবার রাত ৯ টায় শমশেরনগর উত্তর রাধানগর গ্রামে এ ঘটনাটি ঘটে।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার পরচক গ্রামের রাজিব মিয়ার সাথে ৬ মাস আগে সিমা বেগম (৩০) এর বিয়ে হয়। রমজান মাসে স্বামীর বাড়িতে বাবার আসে। পরে রাতে সবার অজান্তে বাড়ীর একটি আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পরে বিষয়টি শমশেরনগর পুলিশ ফাঁড়িতে অবহিত করলে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। তবে আত্মহত্যার সঠিক কোন কারণ জানা যায়নি।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা আত্মহত্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবার লোকজন বলছে, মানসিক সমস্যা কারণে এই ঘটনাটি ঘটেছে। আপাতত থানায় একটি অপমৃত্যু মামলা হবে।
সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-২১




