সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ১৪ হাজার পিস ভারতীয় জীবন বিড়ি আটক করেছে বাগানবাড়ি বিওপি"র টহলদল। যার বাজার মূল্য ২৩ হাজার ৮শ' টাকা।

শনিবার (১৬ এপ্রিল) সকালে সীমান্ত পিলার ১২২৫/৬-এস হতে ৫শ' গজ বাংলাদেশ অভ্যন্তরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাংগারপাড় হতে এসব চোরাই পণ্য আটক করা হয়।


২৮বিজিবি সুনামগঞ্জের অধিনায়ক মাহবুবুর রহমান জানান, আটককৃত বিড়ি শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-২৯