জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সিলেট ৩ আসনে সাবেক সংসদস সদস্য পদপ্রার্থী আতিকুর রহমান আতিকের পক্ষ থেকে তার নির্বাচনী এলাকায় রমজান মাসে ২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
এরই অংশ হিসেবে শনিবার দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- আতিকুর রহমান আতিকের বিশেষ সহকারী ফকির হুমায়ুন কবির, জেলা যুব সংহতির সিনিয়র সদস্য মোহাম্মদ আলী কানু, জেলা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহবায়ক হাসান আহমদ, দাউদপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নিজাম উদ্দিন, জাতীয় পার্টি নেতা নাসির উদ্দিন, মুহিত আহমদ, আব্দুল কাদির ও হোসেন আহমদ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪০




