সিলেটে আস্থা, সততা ও সুনামের সাথে দীর্ঘকাল ধরে ব্যবসা, চিকিৎসা, প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত চাঁদপুরের কৃতি সন্তানদের সম্মানে চাঁদপুর জেলা কল্যাণ সমিতি সিলেট (রেজিঃ নং-১২৮৪/১৬) এর উদ্যোগে সাধারণ সভা, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) নগরীর ধোপাদিঘীরপারস্থ ইউনাইটেড সেন্টারে সাধারণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


সমিতির সভাপতি সৈয়দ তৌফিক মাহমুদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ জহিরুল ইসলামের পরিচালনায় সাধারণ সভা, দোয়া ও ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন- সমিতির সহ-সভাপতি মো. মহসিন ভূঁইয়া।

সাধারণ সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শহীদ উল্লাহ্ তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. এস.এম. সাইফুল ইসলাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এ. এস. এম. মাহবুব, প্রফেসর ড. মো. আবু জাফর ব্যাপারী, গ্রামীণ ব্যাংকের এজিএম শাহাজান পাটোয়ারী সিলেট সিটি করপোরেশন এর নির্বাহী প্রকৌশলী শামছুল হক, সমিতির সহ-অর্থ সম্পাদক প্রকৌশলী আবুল হাসনাত, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. বাবুল আক্তার, চাঁদপুরের কৃতি সন্তান, কমিটির আজীবন সদস্য, উপদেষ্টা পরিষদ, বিগত ও বর্তমান কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ।

ইফতারের পূর্বমুহূর্তে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন কালেক্টর মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. শাহ আলম।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪১