সিলেটস্থ তাহিরপুর সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) নগরীর জেলরোডস্থ একটি অভিজাত হোটেলে এই ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
তাহিরপুর সমিতির সভাপতি মো. তারা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন শান্ত এবং সাংগঠনিক সম্পাদক ফখর উদ্দিনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু বাবুল চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- তাহিরপুর সমিতি সিলেটের সাবেক সভাপতি এডভোকেট আলী হায়দার, প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক ও পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমীর রেজা, তাহিরপুর সমিতি সিলেটের সহ-সভাপতি আফিয়া বেগম আফন্দি, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ ইয়াহিয়া মজুমদার, সাংগঠনিক সম্পাদক নাজির হোসেন, সহ- সাংগঠনিক সম্পাদক নারজেল হোসেন, অর্থ সম্পাদক দিলোয়ার হোসেন (১), দেলোয়ায় হোসেন (২), সহ- প্রচার সম্পাদক, কার্য কমিটির সদস্য আবুল কাশেম, মোহাম্মদ আলমসহ সিলেটস্থ তাহিরপুর বসবাসরত জনগণ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪২




