দক্ষিণ সুরমা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল আজিজ আর নেই। শনিবার রাত সাড়ে ৯ টায় নগরীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন।)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর।
করোনা পরবর্তী সময়ে নানা অসুখ-বিসুখে ভুগছিলেন অধ্যাপক আব্দুল আজিজ। কয়েকদিন আগে গুরুতর অসুস্থ হলে তাকে নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে স্থানান্তরিত করা হয়। রাতে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ জোহর হযরত শাহজালাল (রা,) মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ দরগাস্থ কবরস্থানে সমাহিত করা হবে বলে পারিবারিক সুত্র জানিয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ-০১




