সিলেট সিটি করপোরেশন এর ৬নং ওয়ার্ড এলাকায় বসবাসরত সুনামগঞ্জ জেলার বাসিন্দাদের নিয়ে গঠিত ‘গোল্ডেন সুনামগঞ্জ সমাজকল্যাণ পরিষদ’র উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

শনিবার চৌকিদেখীস্থ আনোয়ারা-মতিন স্কুল প্রাঙ্গনে এ আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।


গোল্ডেন সুনামগঞ্জ সমাজকল্যাণ পরিষদের সভাপতি ছানাউর রহমান সানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আমিন মাসুদ এবং এম আমির উদ্দীন পাভেলের যৌথ পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওত করেন হাফিজ ক্বারী জামিলুর রহমান।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- চৌকিদেখী জামে মসজিদের মোতোয়াল্লী এডভোকেট সিরাজুল ইসলাম আলমগীর, ৬নং গলি উন্নয়ন কমিটির উপদেষ্টা হায়দার মোহাম্মদ ফারুক, চৌকিদেখী পঞ্চায়েত কমিটির সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, সিলেটস্থ ছাতক সমিতির সাধারন সম্পাদক ও সুনামগঞ্জ সমিতির ত্রাণ ও দুর্যোগ সম্পাদক এডভোকেট আলা উদ্দীন, সালিশ ব্যাক্তিত্ব শহিদুল ইসলাম মামুন, রংধনু’র সাধারন সম্পাদক জি ডি রুমু ধর।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা ও সাহিত্য সম্পাদক আমিরুল হক। আরও উপস্থিত ছিলেন প্রেন্সিপাল শিশির সরকার, আয়না মিয়া হাজারী, জাহিদুল হোসেন মাসুদ, আব্দুর রুপ কাপ্তান, তেপান্তর সমাজকল্যাণ পরিষদের সভাপতি শাহ ফখরুল ইসলাম, চৌকিদেখী জামে মসজিদের কোষাদক্ষ সুরাব আহমদ পবলু, আবুল কাশেম আসাদ, আব্দুল কাদির, আব্দুল হক, সাহেদ আহমদ টিপু, আবুল কালাম শাহিন, আর এম এস ক্রীড়া সংস্থার সভাপতি রুহুল আমিন লাভলু, প্রদীব ধর রন্টু, তন্মম নাগ তনু, রন্জিত নাথ, আব্দুর রহমান সুমন, হাসান তালুকদার সুহেল, রনি পাল, আফজাল হোসেন।

গোল্ডেন সুনামগঞ্জ সমাজকল্যাণ পরিষদের সহ সভাপতি শাহ সিরাজ আলী, আলী আনসার, মোঃ আজাদ মিয়া, সহ সাধারন সম্পাদক খলিলুর রহমান চৌধুরী আমিন, সহ অর্থ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহেদুর রেজা চৌধুরী পারভেজ, সহ সাংগঠনিক সম্পাদক গোলাম জাকারিয়া শিপু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাহেল মিয়া, সমাজকল্যাণ সম্পাদক আতিকুর রহমান তালুকদার আতিক, দপ্তর সম্পাদক ছদরুল ইসলাম লোকমান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক সাকিব আহমদ, প্রচার সম্পাদক হোসাইন আহমদ, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফয়েজ আহমদ খান, আপ্যায়ন সম্পাদক অমরেশ দাস, সিনিয়র সদস্য শাহ মিরাজ আলী, নাজমুল ইসলাম, হাদিসুর রহমান, কাওছার আহমদ প্রমুখ।

আলোচনা সভা শেষে ইফতার পুর্ব দোয়া করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মওলানা সৈয়দ শিব্বীর আহমদ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৮