নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় খেলাফত মজলিস পৌর শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) বিকেলে পৌরশহরে সংগঠনের একটি অস্থায়ী কার্যালয়ে সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে খেলাফত মজলিস বড়লেখা পৌর শাখার সভাপতি ফয়ছল আলম স্বপনের সভাপতিত্বে ও পৌর সাধারণ সম্পাদক মাওলানা মনসুর আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বড়লেখা উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা এনামুল হক।
অন্যদের মধ্যে সংগঠনের জেলা প্রচার সম্পাদক এম. এম. আতিকুর রহমান, উপজেলা সহ-সভাপতি মাওলানা মুতাহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা অফিস ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, উপজেলা বায়তুলমাল ও সমাজকল্যাণ সম্পাদক সেলিম উদ্দিন, নির্বাহী সদস্য মুহাম্মদ হাবিবুর রহমান, মাওলানা আব্দুল কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা মইনুল ইসলাম।
সিলেটভিউ২৪ডটকম/লাভলু




