সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার দাবীতে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপির) পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি আনুষ্ঠানিক ভাবে প্রদানকালে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান সুফি চৌধুরী, সাধারণ সম্পাদক তছলিম আহমরদ নীহার ও অন্যান্য নেতৃবৃন্দ।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমেদ স্মারকলিপিটি গ্রহন করেন।
সিলেটভিউ২৪ডটকম/এফইউ/এসডি-৩১




