দেশজুড়ে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হলেও সরকারি নির্দেশনা অমান্য করে দিবসটি পালিত হয়নি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বড়খাল স্কুল এন্ড কলেজে।

 


রবিবার সকাল ১১টায় সরেজমিনে গেলে ওই প্রতিষ্ঠানটি তালাবদ্ধ দেখা যায়। এতে স্থানীয় সচেতন মহলে বিরাজ করছে চরম ক্ষোভ।

 

এবিষয়ে জানতে চাইলে বড়খাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজির আহমদ প্রজ্ঞাপনের চিঠিটা বেশ আগে দেওয়া হয়েছে বলেই কল কেটে দেন।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূইয়া জানান, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করার নির্দেশনা দেওয়া আছে। তবে ওই প্রতিষ্ঠানে কেনো দিবসটি পালন হয়নি সে বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষকে শোকজ করা হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-১১