মৌলভীবাজারের কুলাউড়ায় ইসলামী ব্যাংক শাখার আয়োজনে ‘সার্বজনীন কল্যাণে মাহে রমজান’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) ব্যাংক ভবনে ইসলামী ব্যাংক কুলাউড়া শাখার ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মুহাম্মদ আনসার উদ্দীন সিডিসিএস’র সভাপতিত্বে এবং সিনিয়র অফিসার ও বিনিয়োগ ইনচার্জ মো. আব্দুল মুহিতের পচিালনায় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ব্যবসায়ী তারেক আহমদ।
প্রধান আলোচক ছিলেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জাকির হোসাইন ও ইসলামী আলোচক মাওলানা সাদিক সিকান্দার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়া শাখা সিনিয়র প্রিন্সিপাল ও ম্যানেজার অপারেশন নুর মোহাম্মদ কায়কোবাদ।
অনুষ্ঠানে বক্তারা ‘সার্বজনীন কল্যাণে মাহে রমজান’ এর উপর গুরুত্বারোপ করে বলেন, রোজা সমাজের সকল অনাচার দূর করে একটি সুন্দর জীবন ব্যবস্থা গঠনে ভূমিকা পালন করে।
এছাড়া বক্তারা ইসলামী ব্যাংকের সেবামূলক কর্মকাণ্ডের ভুয়সী প্রশংসা করে বলেন, দেশ-বিদেশে ইসলামী ব্যাংক অন্যতম ব্যাংক হিসাবে প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-২৭




