খেলাফত মজলিস কামালবাজার ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সোমবার (১৮ এপ্রিল) স্হানীয় একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

খেলাফত মজলিস কামালবাজার ইউনিয়ন শাখার সভাপতি মকন মিয়া'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহমদ-এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিস সিলেট জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন তিনি বলেছেন, দুনিয়া আখেরাতে শান্তি কায়েম করতে হলে, আমাদেরকে ইনসাফ ভিক্তিত সমাজ গঠন করতে হবে। খেলাফত মজলিস সবসময় এ লক্ষ্যে কাজ করছে।


তিনি বলেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমুল্যের অসহনীয় উর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে। অসাধু সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে মানুষকে শান্তিতে রমজান পালনের সুযোগ করে দিন। সাধারণ মানুষ আজ চরম অসহায়, কর্মসংস্তানের অভাবে লক্ষ লক্ষ মানুষ বেকার। দু-বেলা খাবার সংগ্রহ করাই কঠিন হয়ে গেছে। আসুন আমরা সবাই অসহায় মানুষের পাশে দাঁড়াই। সহযোগীতার হাত বাড়িয়ে দেই।আমাদের সবাইকে ইসলামের পথে খেলাফত প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি, কবি ছড়াকার মতিউল ইসলাম মতি, সহ-সভাপতি হেলাল আহমদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আবদাল, কামালবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক।

উপস্থিত ছিলেন ছাএ মজলিস সিলেট পূর্ব জেলা শাখার সাবেক সভাপতি এনামুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা শাখার অর্থ সম্পাদক মাওলানা জাহিদ আহমদ প্রমুখ।


সিলেটভিউ২৪ডিটকম / স.বি / ডি.আর