সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার গ্রামকে শহরে পরিণত করতে নিরলস কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা গ্রাম হবে শহর এ প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করতে দলীয় নেতাকর্মীদের একযোগে কাজ করতে হবে।

তিনি সোমবার (১৮ এপ্রিল) বিকালে ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুমের ব্যক্তিগত উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন।


দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফিজ রফিকুল ইসলাম।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন- ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান নাজলু চৌধুরী, সহ-সভাপতি নেফা মিয়া, দফতর সম্পাদক নাজমুল ইসলাম মুন্না, যুব ও ক্রীড়া সম্পাদক মুকিদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য মুক্তার খান, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য শিরমান উদ্দিন, উছমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জোবায়েদ আহমদ লিটন, উপজেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. এনামুল হক, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন আনু, মশুদ চৌধুরী, খায়রুল ইসলাম, সিরাজ উদ্দিন খান, ফজলু আহমদ চৌধুরী, মতাহির আলী, বিলাল উদ্দিন, ছায়াদ মিয়া, আলাউদ্দিন আল আজাদ, মকবুল আলী, মঈন আলী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, অর্থ সম্পাদক এসএম হেলাল, যুবলীগ নেতা আব্দুশ শহীদ, শহীদুল ইসলাম লখন, লিটন দাস, শুভাষ দেবনাথ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ, মোস্তফা কামাল প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/জেডআরজেড/এসডি-০১