মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪২৯ বাংলার সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাত ৮টায় নগরীর মির্জাজাঙ্গালে অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম প্রণব কুমার দেবনাথ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পরিষদের পুনর্মিলনী অনুষ্ঠান আগামী ১৩ মে শুক্রবার সম্পন্ন করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য রাখেন- সহ-সভাপতি উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, এপেক্সিয়ান জি.ডি রুমু, ব্যাংকার কবি সুমন বনিক, বিনয় ভূষণ তালুকদার, ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাংকার জ্যোতি মোহন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ব্যাংকার অরুণ কুমার বিশ্বাস, কোষাধ্যক্ষ অনুকুল সূত্রধর, সহ সম্পাদক হারাধন দেব প্রভাষ, উত্তম ঘোষ, সহ সাংগঠনিক সম্পাদক চন্দ্র শেখর দে চপল, পাঁচু মোহন বিশ্বাস প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০২




