সন্ত্রাসী হামলায় নিহত বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ কর্মী আব্দুল বাছিতের মাকে ও পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তার বাড়িতে গিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগে'র ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।

রবিবার (১৭ এপ্রিল) রাতে অলংকারি ইউনিয়নের টেংরা গ্রামে বাছিতের কবর জিয়ারত করেন তিনি।


এসময় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, সদস্য আনোয়ার আলী, অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হারী মিয়া, সাধারণ সম্পাদক তফজ্জুল হোসেন, সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক-সম্পাদক কবিরুল ইসলাম কবির, উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, আবসান খাঁন, স্বেচ্ছাসেবকলীগ নেতা রফিক আলী, ইউপি সদস্য আব্দুল ওদুদ , বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ বুরহান আহমদ রুবেল, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ তালুকদার, কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুকন, ছাত্রলীগ নেতা ফয়সল আহমদ, জাকির হোসেন মামুন, টিটু দাশ, কামরুল ইসলাম, জুয়েল আহমদ, শিপন আহমদ, কয়েস আহমদ, ইমন আহমদ, পাভেল চৌধুরী, রিপন আহমদ, নাইম আহমদ প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর