দক্ষিণ সুরমা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়লা নীরা’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ১নং মোল্লার গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ।

সোমবার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে ইউএনও’র নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।


এসময় উপস্থিত ছিলেন- ১নং মোল্লার গাঁও ইউনিয়নের চেয়ারম্যানরা মামুন খাঁন ও সচিব।

এছাড়াও উপস্থিত ছিলেন- সাহেদ আহমদ (সদস্য ১নং ওয়ার্ড), মুর্শেদ খান (সদস্য ২নং ওয়ার্ড), মোঃজাকারিয়া আহমদ (সদস্য ৪নং ওয়ার্ড), মামুন আহমদ (সদস্য ৫নং ওয়ার্ড), বেলাল আহমদ (সদস্য ৬নং ওয়ার্ড), সামছুল ইসলাম লিলন (সদস্য ৮নং ওয়ার্ড), বকুল বেগম (১,২,৩ নং ওয়ার্ড সংরক্ষিত সদস্য), হাসি রানী মালাকার (৪,৫,৬ নং ওয়ার্ড সংরক্ষিত সদস্য) লিপি বেগম (৭,৮,৯ নং ওয়ার্ড সংরক্ষিত সদস্য)।

গত রবিবার (১৭ এপ্রিল) বিকেলে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

নুসরাত লায়লা নীরা এর পূর্বে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার ঢাকায় প্ল্যানিং মন্ত্রণালয়ে যোগদান করায় নুসরাত লায়লা নীরা নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৫