দুর্যোগ-দুসময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে মানবিক সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থানরত গোলাপগঞ্জবাসীর সংগঠন ‘গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ’।

 


এবারও রমজান মাসে গোলাপগঞ্জ উপজেলার অসহায় মানুষের পাশে তারা দাঁড়িয়েছে খাদ্য উপহার নিয়ে।

মঙ্গলবার গোলাপগঞ্জের বিভিন্ন ইউনিয়নের দু:স্থ অসহায় মানুষের কাছে সংগঠনটির পক্ষ থেকে ‘খাদ্য উপহার’ হিসেবে পৌঁছে দেয়া হয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী। দূর প্রবাসে থাকা হৃদয়বান গোলাপগঞ্জবাসীর পক্ষ থেকে রমজান মাসে এই উপহার পেয়ে খুশি হয়েছেন আর্থিক অনটনে থাকা লোকজন।

গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ এর সফল সাধারণ সম্পাদক শাহিদুর রাহমান চৌধুরী জাবেদের সভাপতিত্বে ও স্থানীয় প্রতিনিধি সাহাত মাহমুদের সঞ্চালনায় খাদ্য উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের প্রতিষ্ঠাতা দাতা সদস্য ও উপদেষ্টা মঞ্জুর শাফি চৌধুরী এলিম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় প্রতিনিধি মাসহুদ খান, এ এম সিদ্দিক সুহেদ, এমদাদুর রহমান স্বপন, সিরাজুল ইসলাম, সাইরুল ইসলাম, নাহিদ চৌধুরী, সুমন চৌধুরী, জালাল উদ্দিন, হিফজুর রাহমান, সাইফুর রহমান সাহান, সাদাত মোহাম্মদ হাদি, মোরশেদুজ্জামান এরাফ, আজহারুল ইসলাম জুনেদ, রাসেল আহমেদ, বাহার উদ্দিন, নিয়াজ আহমদ, মাহমুদুল হাসান, আলী হোসাইন, সামাদ চৌধুরী, মঞ্জিল আহমদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ বলেন, প্রবাসীরা অনেক দূরে থাকলেও তাদের মন সবসময় এদেশের মাটি ও মানুষের কাছে পড়ে থাকে। গোলাপগঞ্জের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল ‘গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ’। এই সংগঠনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসরত হৃদয়বান গোলাপগঞ্জবাসী সমাজের দু:স্থ লোকদের সহযোগিতা করে আসছেন। ভবিষ্যতে মানবিক এই সংগঠনের কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত হবে। এতে আরও বেশি মানুষকে সহযোগিতা করা সম্ভব হবে।

প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুর শাফি চৌধুরী এলিম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ যেভাবে মানবিক কাজ করছে তাতে সংগঠনটি উপজেলার অসহায় লোকজনের ভরসার জায়গায় পরিণত হয়েছে। এই সংগঠনের সদস্যদের মতো সমাজের বিত্তবান ও চিত্তবানরা সহযোগিতার হাত প্রসারিত করলে অসহায় লোকজনের দু:খ-কষ্ট অনেকটা ঘুচানো সম্ভব হবে।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/শাদিআচৌ-০১/এসডি-৩৩