সিলেট সিটি কর্পোরেশনের টানা চারবারের কাউন্সিলর ও মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আজাদুর রহমান আজাদের উদ্যোগে নগরীর উপশহরে অসহায় ও দুস্থদের মধ্যে ইফতার বিতরন করা হয়।

মঙ্গলবার (১৯ এপ্রিল) যুক্তরাষ্ট্র যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক সামছুর রহমান আওলা’র সার্বিক তত্বাবধানে চার শতাধিক মানুষের মধ্যে ইফতার বিতরন করা হয়।


ইফতার বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক একাত্তরের কথা’র নির্বাহী সম্পাদক মঈন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর ২১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইসমাইল মাহমুদ সুজন, সিলেট জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ দবির আলী, সিলেট মহানগর যুবলীগের সাবেক আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক সুবেদুর রহমান মুন্না, ২১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম সুহেল, দক্ষিন সুরমা উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি সারোয়ার হোসেন চৌধুরী সহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/মিআচৌ-০২