সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক ঈদ ভাতা নগরীর সকল ইমাম-মোয়াজ্জিনকে প্রদানের কার্যক্রম অব্যাহত রাখতে ও নগরীর বর্ধিত এলাকার সকল ইমাম-মোয়াজ্জিনকে এই কার্যক্রমের অন্তর্ভুক্ত করতে আহবান জানিয়েছেন সিলেট মহানগর ইমাম সমিতির নেতৃবৃন্দ।
সোমবার ইমাম সমিতির নেতৃবৃন্দ সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র তৌফিক বকস লিপন ও কাউন্সিলর মোস্তক আহমদ, রকিবুল ইসলাম ঝলকের সাথে নগর ভবনের হল রুমে এক মতবিনিময় সভা করেন।
ইমাম সমিতির নেতৃবৃন্দের দাবীর প্রেক্ষিতে প্যানেল মেয়র তৌফিক বকস লিপন বলেন, বিগত দিনে যে সকল ইমাম-মোয়াজ্জিন ঈদ ভাতা পেয়েছেন তার এবারও পাবেন। সিটির বর্ধিত এলাকার ইমাম-মোয়াজ্জিনদের ঈদ ভাতার বিষয়টি মেয়র সাথে আলোচনা সিদ্ধান্ত নেয়া হবে বলে আশ্বাস প্রদান করেন। সিলেট সিটি কর্পোরেশন জনস্বার্থে সব সময় কাজ করে যাচ্ছে। ইমাম সমিতি সিটি কর্পোরেশনের উন্নয়নে সহযোগী হিসেবে কাজ করছে। নগরীর বর্ধিত অংশের ইমামগণও আধুনিক সিটি কর্পোরেশন গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করবেন বলে আমরা আশাবাদী।
সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের নেতৃত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, সহ সভাপতি মাওলানা কারী শহীদ আহমদ, মাওলানা শাহ আশরাফ আলী মিয়াজানী, মাওলানা নূর আহমদ কাসেমী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সুহাইব আহমদ, সহ সাধারণ সম্পাদক কারী মাওলানা জাহাঙ্গীর হোসাইন, মাওলানা আব্দুস শহীদ ও মাওলানা শুয়াইবুর রহমান প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৭




