অতিরিক্ত মূল্যে ফল বিক্রয় বন্ধ করতে সিলেটের কদমতলী ফলের আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২০ এপ্রিল) সকাল থেকে পরিচালিত এ অভিযানে অতিরিক্ত দামে খেজুর ও আপেল বিক্রির অপরাধে ইত্যাদি ফল ভান্ডারকে ৪ হাজার টাকা, অতিরিক্ত দামে তরমুজ বিক্রির অপরাধে বাসিত মিয়া ফলের দোকানকে ৫ শত টাকা, মূল্য তালিকা না রাখা ও পচাঁ খেজুর বিক্রির অপরাধে তানিসা এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা ও মূল্য তালিকা না রাখার কারণে মের্সাস হুসেন এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা এবং হিমু এন্ড ঈশা ফলভান্ডারকে আরো ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলো র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর একটি টিম।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছে মো. আমিরুল ইসলাম মাসুদ।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম