ইউনিভার্সাল রিলিফ ট্রাস্ট শেফিল্ড, ইংল্যান্ডের আর্থিক সহযোগিতায় মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই এলাকায় প্রায় দেড় শতাধিক দুস্থ অসহায় গরিবদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।


বুধবার দুপুরে গোরারাই গ্রামে ছুরত মিয়া'র বাড়ীতে অনুষ্ঠিত এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


অনুষ্ঠান তোফায়েল আহমেদ তারেক এরসঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- ১নং খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী।

উপস্থিত ছিলেন- শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, সমাজসেবক বদরুল ইসলাম রিপন, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন চৌধুরী, গোরারাই ওয়েল ফেয়ার এসোসিয়েশনে সদস্য রিয়াজুল ইসলাম জাবেদ, সাংবাদিক রিপন আহমেদ, মাওলানা আশরাফ মিয়া।

চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী বলেন, প্রবাসে থেকে নিজের মার্তৃভূমির টানে আমাদের ভাইরা খুঁজ খবর নেন, যে কোন বিপদে আপদে তারা এগিয়ে আসেন, সেই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ ও কৃজ্ঞতা জানাই। ইনশাহআল্লাহ এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৭