পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট মহানগরীর ১৬নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে অসহায় ছিন্নমূল ও বিভিন্ন স্তরের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে নগরীর মানিকপীর গেইটস্থ এই ইফতার বিতরণ করা হয়।


১৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সেবুল আহমদ সাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান সুমেলের পরিচালনায় ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন, মিটু আহমদ, কামরানুল হক শিপু, আলী হোসেন, এমদাদ হোসেন ইমু, আব্দুল কাদির ইমন, সাদিকুর রহমান সোহাগ, ইব্রাহিম, তালহা আহমদ, মাহফুজ আহমদ, মীর আহমদ, মাহিন আহমদ, শাইক আহমদ প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৮