কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ছনবাড়ী উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতির পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) বিদ্যালয়ের হল রুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এডহক কমিটির সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রফিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তেরা মিয়া।
ইফতার পূর্ববর্তী দোয়া পরিচালনা করেন ছনবাড়ী জামে মসজিদের ইমাম হাফিজ মোঃ খালেদ আহমদ।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সালিশ ব্যক্তিত্ব আব্দুল হান্নান, ইদ্রিস মিয়া, ফয়জুর রহমান, আব্দুল করিম, উদাসী মুজিব, আব্বাস আলী, আলাউদ্দিন, সাইফুল আমিন, জাহাঙ্গীর, জামাল উদ্দিন, বাবুল মিয়া, ইসমাইল আলী, মানিক মিয়া, ছনবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল হোসাইন, ইব্রাহিম মিয়া, আব্দুল লতিফ, মুরাদ হোসেন, আব্দুল মনাফ, রুবেল মিয়া, বদরুল আলম, ছনবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রনজিৎ দাস, তরিকুল ইসলাম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/এজে/এসডি-২৯




