প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহবানে অসহায়, ভাসমান ছিন্নমূলসহ বিভিন্ন স্তরের মানুষের মাঝে সিলেট মহানগর যুবলীগের অর্ন্তগত ২৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্বাস আহমদের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে নগরীর মোমিনখলা জামেয়া দারুল হুদা মাদরাসাা ২’শত ছাত্রদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, যুবলীগ সবসময় অসহায়, দরিদ্র ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছেন। সিলেট মহানগর যুবলীগ কঠিন সময়ে দরিদ্র মানুষের পাশে থেকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, করোনা ভাইরাসের মহাসঙ্কটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পূর্বের ন্যায় বর্তমানেও সিলেট মহানগর যুবলীগ কর্মহীন, ছিন্নমূল, অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। মহানগর যুবলীগ এখন একটি মানবিক সংগঠনে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে মহানগর যুবলীগের নেতাকর্মীরা জীবন বাজি রেখে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন।
ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন- আলী হোসেন, ২৫নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি সলিম আহমদ সেলিম, রুপম আহমদ, এমদাদ হোসেন ইমু, আজহার আহমদ সিজিল, আব্দুল কাদির ইমন, মাসুক মিয়া, সাদিকুর রহমান সোহাগ, মাদরাসার শিক্ষক ইসমত আলী প্রমুখ।
দোয়া পরিচালনা করেন মাদরসার প্রিন্সিপাল মুজিবুর রহমান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩০




