সিলেট জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও সাবেক ছাত্রনেতা শাহিদুর রহমান চৌধুরী জাবেদ বলেছেন, বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড। পবিত্র রমজান মাসে ছাত্রলীগ নেতার এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। মানুষের মুখে হাসি ফোটাতে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ভবিষ্যতেও তাদের কাজ অব্যাহত রাখবে বলে জানান এই নেতা।
বুধবার (২০ এপ্রিল) সিলেটের গোলাপগঞ্জ চৌমুহনীতে পথচারিদের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সিলেট জেলা ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ চৌধুরীর পৃষ্ঠপোষতায় এ ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় শাহিদুর রহমান চৌধুরী জাবেদ আরও বলেন, পবিত্র রমজানে অসহায়দের পাশে দাঁড়ানোর আমাদের দায়িত্ব। ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ তার সাধ্যমতো সেই দায়িত্ব পালন করছেন।
জেলা ছাত্রলীগ নেতা আব্দুস সামাদের সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব শফিকুর রহমান, সিলেট জেলা তাঁতী লীগের সহ-সভাপতি নাহেদ আহমেদ, উপজেলা যুবলীগ নেতা জালাল উদ্দিন শাহীন, নিজাম উদ্দিন, রাসেল আহমদ, সুমন চৌধুরী, বাহার উদ্দিন, জাবেদ আহমদ, জেলা ছাত্রলীগ নেতা আজহারুল ইসলাম জুনেদ, আলি হোসাইন, তোফায়েল নিয়াজ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মঞ্জিল, সম্পাদক আলি আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




