ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে মৌলভীবাজারের পূর্ব শ্রীমঙ্গল এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লেগে সুজন মিয়া (৩৫) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন।
এসময় গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম জানা যায়নি। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকালের দিকে শ্রীমঙ্গল উপজেলার হবিগঞ্জ সড়কে পূর্ব শ্রীমঙ্গল পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গাড়িচালক সুজন মিয়া ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার গৌরীপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, ময়মনসিংহ জেলা শহর থেকে মাছ নিয়ে একটি পিকআপ মিনি ট্রাক শ্রীমঙ্গল শহরের প্রবেশমুখে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কদমগাছের সঙ্গে দ্রুত গতিতে ধাক্কা লেগে।
তারা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সুজন মিয়াকে মৃত ঘোষণা করেন। তারমধ্যে আহত ব্যক্তিকে সিলেট ওসমানী হাসপাতাল পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. তানজিলা বলেন, আহত দুজনের মধ্যে একজন ঘটনাস্থলে কথা নিশ্চিত করেন। প্রাথমিকভাবে আহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এব্যাপারে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক মো.নূরুল হক জানান, নিহতের পরিচয় নিশ্চিত করে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/এসআই/এসডি-১৫




