পবিত্র রমজানকে কেন্দ্র করে তদারকি অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট।

সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২১ এপ্রিল) নগরীর মদিনা মার্কেট এলাকায় বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয় ।


এসময় লেবেল ও আমদানীকারকের স্টিকারবিহীন পণ্য বিক্রি করায় মধুবনকে ২ হাজার টাকা, হাতেমতায়ী সুপার শপকে একই অপরাধে ৫ হাজার টাকা এবং আনিসা গ্রোসারি শপকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ১ হাজার ও মূল্য তালিকা প্রদর্শন না করায় শান্ত ফলকে ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় হয়।

অভিযান পরিচালনাকালীন ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। ব্যবসায়ীদের আইন-কানুন মেনে ব্যবসা পরিচালনার ও ভোক্তা-অধিকার সংরক্ষণের জন্য অনুরোধ করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন ( APBN) এর সদস্য গণ এবং সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য এবং বাজার কমিটির সদস্যবৃন্দ ।

জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে ।

 

সিলেটভিউ২৪ডটকম/পিডি/এসডি-২৬