সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা প্রকল্পের’ উদ্যোগে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রনালয় নির্দেশনায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা’র (আইওএম) সহযোগীতায় স্থানীয় সরকারী বেসরকারী কর্মকর্তা, বিভিন্ন জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি এবং বিদেশ ফেরত অভিবাসীদের সহায়তা নিশ্চিতকরণে সেবাদানকারী আর্থিক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট স্টোকহোল্ডারদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।
এসময় তিনি বলেন, প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের মানুষ প্রবাসে যাবেন এটাই স্বাভাবিক। তবে অবৈধ পথে নয়, জেনে বুঝে সঠিক তথ্য নিয়ে ও দক্ষ হয়ে নিয়ম মেনে সঠিক পথে বিদেশ যাওয়া উচিৎ। এ ব্যাপারে আমাদের প্রত্যেকের অবস্থান থেকে সবাইকে সচেতন হতে হবে। আর বিদেশ ফেরতদের পুনঃবাসন ও তাদের আত্মকর্মসংস্থানের জন্য উপজেলায় সরকারিভাবে প্রশিক্ষণের সুযোগ তৈরী করতে হবে। পাশাপাশি সরকার কর্তৃক প্রদত্ত সেবাসমূহের তথ্য বেশি বেশি প্রচার করতে ও যাতে অভিবাস প্রক্রিয়ায় শৃঙ্খলা বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে এবং রিইন্ট্রিগেশন সার্ভিস সেন্টার (আরএসসি) সিলেটের ম্যানেজার মোহাম্মদ আরিফুল ইসলামের পরিচালনায় সংলাপে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক, থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, যুব উন্নয়ন অফিসার মাহবুব আলম সরকার, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, কামাল হোসেন, কর্মসংস্থান ব্যাংক কর্তকর্তা বিপুল সরকার, পুবালী ব্যাংক কর্মকর্তা কয়েছ আহমদ, সিটি ব্যাংক কর্মকর্তা আনোয়ার হোসেন, বিদেশ ফেরত আব্দুল মুমিন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক মাইগ্রেশন ফোরামে সাধারণ সম্পাদক সোহেল আহমদ। সভার পূর্বে মাল্টিমিডিয়ার মাধ্যমে অভিবাসন ও বিদেশ ফেরতদের অবস্থা এবং সিলেটের চিত্র তুলে ধরা হয়। এছাড়া সংলাপ অনুষ্ঠানে অভিবাসনের সাথে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের প্রতিনিধি, ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, বিদেশ-ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত থেকে মূল্যবান মতামত প্রদান করবেন।
সভায় বক্তারা বিদেশ ফেরত অভিবাসীদের জন্য সরকারি-বেসরকারি ব্যাংকের ও ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান থেকে বিশেষ ঋণ প্রদানের ব্যবস্থা করার, বিদেশ যাওয়ার জন্য যখন লোন নেওয়ার জন্য ব্যাংক যাবে তখন বিদেশগামীদের ২টি ব্যাংক একাউন্ড খোলার এবং তাদের জন্য সামাজিক জীবনের সুযোগসুবিধা সম্বলিত বিশেষ কার্ডের ব্যবস্থা করার সুপারিশ উত্থাপন করার হয়। এছাড়া সকলের নিজ নিজ অবস্থান থেকে বিদেশ ফেরত অভিবাসীদের সাধ্যমত সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
সিলেটভিউ২৪ডিটকম / প্রনঞ্জয় / ডি.আর




