সিলেটে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার নগরীর একটি অভিজাত হোটেলের হল রুমে এ আয়েজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।


বক্তব্যে এম শাহাদাত তসলিম বলেন, হজ ব্যবস্থাপনা একটি কঠিন কাজ। একই সময়ে নির্দিষ্ট নিয়ম মেনে মক্কা, মিনা, আরাফাহ মুজদালিফায় হাজীদের সেবা প্রদান করতে হয়। একসাথে অনেক লোকের ব্যবস্থাপনা করতে গেলে কিছু ত্রুটি হতেই পারে। এ বছর আমরা বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছি। ত্রুটি ও যাত্রীদের যাতে কোন রকমের সমস্যা না হয় সেই সব বিষয়ে আমরা সর্তক আছি। এজন্য আমরা সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি।

হাবের সিলেট অঞ্চলের সভাপতি জহিরুল কবির চৌধুরী শিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবের সিনিয়র সহসভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সিলেট অঞ্চলের সভাপতি জিয়াউর রহমান খান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাবেক সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, হাবের সিলেট অঞ্চলের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, আব্দুল কাউয়ুম চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল প্রমূখ।

এসময় সিলেটের বিভিন্ন ট্রাভেল এজেন্টসীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফেজ ফারহান চৌধুরী ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা বাহার উদ্দিন বাহান।

সিলেটভিউ২৪ডিটকম / স.বি / ডি.আর