গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)'র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে খতমে কুরআন, ইফতার ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জিডিএফ’র ভাইস চেয়ারম্যান, দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম ইসরাইল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- জিডিএফ’র মহাসচিব-নির্বাহী পরিচালক মো. বায়জিদ খান।
জিডিএফ’র ব্যবস্থাপক স্বপন মাহমুদের পরিচালনা অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার দেওয়ান হাসিব রাজা চৌধুরী, সংগীত শিল্পী কন্ঠযোদ্ধা হিমাংশু বিশ্বাস, ইউএসএআইডি’র ম্যানেজার সৈয়দ মাহমুদুল হক, আনন্দ নিকেতন স্কুলের শিক্ষক সাহানের নূর রুমি, বালাগঞ্জের পশ্চিম ডেকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দাশ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুসাদ্দেক সাজুল, বাংলাদেশ বেতার সিলেটের প্রতিনিধি শফিকুর রহমান চৌধুরী।
উপস্থিত ছিলেন- জিডিএফ’র কোষাধ্যক্ষ মাসুম আহমদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য প্রমেশ দত্ত, শিক্ষক আব্দুস সালাম, শিক্ষিকা নমিতা রাণী দে ও সাবিনা ইয়াছমিন, সুপারভাইজার রায়হান খান, সহ শিক্ষার্থীবৃন্দ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী কয়েছ মিয়া।
এছাড়াও ঈদুল ফিতর উপলক্ষে বন্ধুমহলের পক্ষ থেকে জিডিএফ’র প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে পাঞ্জাবি, ড্রেস ইত্যাদি ঈদ উপহার সামগ্রী প্রদান করেন সৈয়দ মাহমুদুল হকসহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে দেওয়ান হাসিব রাজা চৌধুরী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটে সহকারী রেজিস্ট্রার পদে যোগদান করায় জিডিএফ’র পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ইফতার ও দোয়া মাহফিলে জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি ও জিডিএফ এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, সর্বজন পরিচিতি মরহুম রজব আলী খান নজীবের রূহের মাগফেরাত ও দেশ-জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আনিছ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৯




