সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, জাতির ঘাড়ে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসে থাকা আওয়ামী ফ্যাসিবাদী শাসনকে রুখে দিতে জাতিকে ঐক্যবদ্ধ করতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। দেশে প্রহসনের আর কোন নির্বাচন হতে দেয়া হবেনা। মজলুম খালেদা জিয়ার শর্তহীন স্থায়ী মুক্তি, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পরিবেশ নিশ্চিত করা ও গণতন্তু পুনরুদ্ধারের জন্য সকল ভেদাভেদ ভুলে শহীদ জিয়ার সৈনিকদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।
তিনি শুক্রবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরীর উদ্যোগে দুস্থ শিশুদের নিয়ে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে ইয়াতিম, অসহায় দুস্থরা ছাড়াও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মহানগর যুগ্ম আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর বিএনপি নেতা মাহবুব আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র মাগফেরাত কামনা, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিক, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন, রুকশানা বেগম শাহনাজ, আজমল বক্ত চৌধুরী সাদেক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মহানগর আহবায়ক কমিটির সদস্য আমির হোসেন, মাহবুব কাদির শাহী, মুর্শেদ আহমদ মুকুল, আক্তার রশিদ চৌধুরী, আফজাল উদ্দিন, মতিউল বারী চৌধুরী খোর্শেদ ও সৈয়দ শাফেক মাহবুব এবং সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডভোকেট মুমিনুল ইসলাম।
বিএনপি নেতা দেলোয়ার হোসেন রানার পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সাবেক মহানগর বিএনপি নেতা ও সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর এবি এম উজ্জ্বল, মহানগর বিএনপি নেতা খসরুজ্জামান খসরু, হাবিব আহমদ চৌধুরী শিলু, মামুনুর রহমান মামুন, ডাঃ আশরাফ আলী, আব্দুল কাহির চৌধুরী, মুফতি নেহাল উদ্দিন, রহিম মল্লিক, আব্দুস সাত্তার মামুন, আব্দুল হাকিম, আমিনুর রহমান খোকন, মফিজুর রহমান জুবেদ, উজ্জ্বল রঞ্জন চন্দ, নজির হোসেন, এম মখলিছ খাঁন, মোতাহার আলী মাখন, শেখ কবির আহমদ, নাজিম উদ্দীদ, ফয়েজ আহমদ মুরাদ, মামুন আহমদ মিন্টু, লুৎফুর রহমান, ময়নুল হক স্বাধীন, দিদারুল ইসলাম দিদার, পিয়ার উদ্দিন পিয়া, আব্দুল মান্নান, আহমদ পারভেজ, জমজম বাদশাহ, সেলিম আহমদ মাহমুদ, শামীম আহমদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আকবর আলী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-শিক্ষা সম্পাদক কামাল হাসান জুয়েল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, বিএনপি নেতা ডাঃ হাফিজুর রহমান, জেলা সে¦চ্ছাসেক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, মহানগর জাসাসের আহবায়ক তাজ উদ্দিন মাসুম, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য মির্জা সম্রাট হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তানভির চৌধুরী তাহসিন, মহানগর যুগ্ম আহবায়ক খিজির হোসেন এনু, আফসর খান ও আজিজ খান সজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য নাজিম উদ্দিন, ৩নং ওয়ার্ড যুবদলের আহবায়ক লাহিন আহমদ, ২৭ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মঈন খান, ২৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মিজান আহমদ, বিএনপি নেতা ফজলুল হক ফজলু, মিজানুর রহমান পাবেল, এস এম সায়েম, রেজাউর রহমান রুজন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রেজাউল ইসলাম সুমন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুতাকাব্বির চৌধুরী সাকি, আজহার আলী অনিক, জেলা সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল, মহানগর কৃষি সম্পাদক জাহিদুল ইসলাম, সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নয়ন পাশা ও ছাত্রদল নেতা মোতালিব পাশা প্রমূখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২১




