টানা দু’বছর করোনাকালীন সংকটে নির্ভরতার প্রতিক হিসাবে তিনি দাঁড়িয়েছিলেন অসহায় মানুষের পাশে। বিভিন্ন ধরণের খাদ্য সামগ্রী নিয়ে গিয়েছেন মানুষের দ্বারে দ্বারে। এবার তিনি পবিত্র ওমরাহ পালনে এই সময়ে সৌদি আরবে অবস্থান করছেন। তবে দুঃখী মানুষের জন্য তার দানের হাত ঠিকই আছে। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের বিভিন্ন ইউনিয়নে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের সাবেক প্রার্থী ফয়সল আহমদের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
শুধু করোনাকালেই নয়, এর বহুবছর আগে থেকেই ফয়সল চৌধুরী গোলাপগঞ্জ-বিয়ানীবাজার চষে বেড়াচ্ছেন। বিভিন্ন সময়ে তিনি দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন নির্ভরতার প্রতিক হয়ে। খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন দরিদ্রদের ঘরে ঘরে।
এবার সিলেট জেলা বিএনপির এই নেতা ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। তবে তার সহযোগীতার হাত বন্ধ নয়। বিশেষ করে গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীর জন্য। এবারও তিনি প্রয়োজনীয় সহায়তা পাঠিয়েছেন। সেগুলো যথারীতি বিতরণও করা হচ্ছে। ইতিপূর্বে বিয়ানীবাজারের তার সহযোগীতা পেয়েছেন অসহায় মানুষ।
বৃহস্পতিবার গোলাপগঞ্জের ১০টি ইউনিয়নের অসহায়দের জন্য ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলার সদর, ফুলবাড়ি, লক্ষীপাশা, আমুড়া, ঢাকাদক্ষিন, লক্ষনাবন্দ, ভাদেশ্বর, বাদেপাশা, শরীফগঞ্জ, বুধবারী বাজার ইউনিয়নে উপহার সামগ্রী বিতরণকালে উপস্তিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সহ সভাপতি আশফাক আহমদ চৌধুরী, মাহবুবুর রহমান ফয়সল, কফিল উদ্দিন, মামুনুর রশিদ মামুন, সহ সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য এহসান আহমদ, হাসান মাহমুদ বাবু, শেখ তারেক বারী এমি, উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজীম আহমদ প্রমুখ।
এসব উপহার সামগ্রী গ্রহণ করেন, ঢাকাদক্ষিন ইউনিয়নের বিএনপি সভাপতি আতাউর রহমান উতু মিয়া, সাধারণ সম্পাদক মহিব হোসেন, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, আনুর মিয়া। ফুুলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা, লক্ষনাবন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউর রহমান শামীম, সাধারণ সম্পাদক নুর উদ্দিন নুর, লক্ষীপাশা ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক জাকির হোসেন ভাদেশ্বর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. তারেক জলিল, সাধারণ সম্পাদক আলী আহমদ, সাদিকুর রহমান সাদেক, মাতাব উদ্দিন, শাহীর আহমদ, হুসেন আহমদ, আশিকুর রহমান আশিক, শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপি'র সভাপতি সৈয়দ শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবুল, বুধবারী বাজার ইউনিয়ন, বুধবারী বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি ফকরুল ইসলাম, ডা. আব্দুল মতলিব, জয়নাল আবেদীন মাষ্টার এবাদুর রহমান, এনায়েত হুসেন, রেজাউল কবীর , সুলতান আহমদ, আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল হক লুলু ও সাধারণ সম্পাদক আব্দুর গাফার কুটি।
ফয়সল চৌধুরীর এমন তৎপরতায় সাধারণ মানুষ যেমন উপকৃত, তেমনি তিনি নজরও কাড়ছে সুধি মহলের। তাদের প্রত্যাশা, অতীতেও তিনি ছিলেন গরিব দুঃখীদের মাঝে, আছেন বর্তমানে। আগামীতেও অসহায় মানুষের পাশে তিনি থাকবেন নির্ভরতার প্রতীক হয়ে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৭




