কুলাউড়ায় এসএসসি ৯৫ ব্যাচের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে শহরস্থ নাজমা হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


এসএসসি ৯৫ ব্যাচের সভাপতি মো. আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম সুমনের পরিচালনায় ৯৫ ব্যাচের এ আয়োজনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন- কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ইকবাল আহমদ শামীম ও রফিকুল ইসলাম টিপু, কুলাউড়া দোকান-ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরাম এর চেয়ারম্যান মো. মইনুল ইসলাম শামীম, জুড়ী টিএনএম খানম একাডেমির অধ্যক্ষ (ভার:) ফরহাদ আহমদ, সফিক মিয়া আপিয়ান, হোসেন মনসুর, সাংবাদিক আজিজুল ইসলাম প্রমুখ।

ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন কুলাউড়া দক্ষিণ বাজার জামে মসজিদের ছানি ইমাম হাফিজ রুহুল আমিন।

ইফতারে ৯৫ ব্যাচের সম্পাদক রুহুল কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ, ব্যবসায়ী, বিভিন্ন এসএসসি ব্যাচের নেতৃবৃন্দসহ এতিম শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

 

সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-২৯