বাহরাইনে পবিত্র মাহে রমজান উপলক্ষে সালমাবাদ এলাকার বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দদের নিয়ে ইফতার মাহফিল ও সুধী সমাবেশ করেছে তালিমুল কুরআন বাহরাইন সালমাবাদ শাখা।
শুক্রবার দেশটির সালমাবাদ এলাকায় হাফেজ মনির উদ্দিনের পবিত্র কোরআন তেলোওয়াত ও আলমগীর হোসেনের ইসলামী সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে আমির হামজার সঞ্চালনায় ও সংগঠনের শাখা সভাপতি ফয়েজ উল্যাহ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্কুল বাহরাইনের পরিচালনা পর্ষদের সাবেক ভাইস প্রেসিডেন্ট গিয়াস উদ্দিন মিয়াজী।
প্রধান আলোচক ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা পেয়ার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুহেল আহমদ, সালেহ আহমদ মামুন,মো আলতাফ, মো ছমির, মাহিম আহমদসহ বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরিশেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/এএ/এসডি-০৩




