আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর অন্তর্ভুক্ত ৭নং ওয়ার্ড শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফতাব হোসেন খান ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হাসিম আহমদকে সভাপতি ও মনজুর আহমদ সাধারণ সম্পাদক করে ৩৬ সদস্য এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি জহিরুল ইসলাম, এনামুল হক তিনু, নজরুল ইসলাম অপু, হারুন আহমেদ, মেহেদী হাসান জাকারিয়া, হাসেম খান, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন তালুকদার, রুবেল তালুকদার, তুহিন আহমেদ, সাহেদুর রহমান জায়েদ, সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, তোফাজ্জল হোসেন আরিফ, শাহেদ তালুকদার, জাহাঙ্গীর হোসাইন, কাদির মিয়া, লিটন আহমেদ, প্রচার সম্পাদক কাজী সাইদুল, সহ-প্রচার সম্পাদক জনি বক্স, দপ্তর সম্পাদক সৈয়দ বাবরুল হুসেন শিমুল, সহ দপ্তর সম্পাদক শাকিল আহমদ, গ্রস্থনা ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, অর্থ বিষয়ক সম্পাদক মালেক আহমেদ তিতন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রুবেল আহমদ, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ফাহিম আহমদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সারোয়ার আহমেদ ছানা, মহিলা বিষয়ক সম্পাদীকা আলেয়া ইকবাল চৌধুরী, সহ-মহিলা বিষয়ক সম্পাদীকা শাম্মী আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক রাজীব আহমদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মিন্টু আহমেদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আমির হামজা কামরুল, সদস্য সামছুল নুর কুটি, জাবেদ মিয়া, আয়নাল হক আইনুল।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৩




