সিলেট ল' কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল আকস্মিক ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক শোক বার্তায় সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী বলেন, সিলেট ল' কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, মেধাবী ছাত্রনেতা কামরুজ্জামান কামরুল ছিলেন জাতীয়তাবাদী আদর্শের পরীক্ষিত ছাত্র সৈনিক। তিনি আজীবন জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করে গেছেন। তার আকস্মিক মৃত্যুকে আমরা একজন সক্রিয় ছাত্রনেতাকে হারালাম। আল্লাহ মরহুম কামরুজ্জামান কামরুলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৯




