বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুস্থতা কামনা করে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু চেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোয়াইনঘাট উপজেলা শাখার আয়োজনে গরীব অসহায় দিনমজুর পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক একাধিকবারের চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবদুল হাকিম চৌধুরী উক্ত ইফতার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন।


এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি লুৎফুল হক খোকন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ সভাপতি আং মালিক, যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক যুবদলের আহবায়ক এড শাহজাহান সিদ্দিকী, যুগ্ম আহবায়ক খালেদ আহমদ, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহাবুদ্দিন শিহাব চেয়ারম্যান, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, লেংগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আং কাদির লেংগুড়া বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ খান, জাহাঙ্গীর আলম, জিএম শফিক, উপজেলা বিএনপির সদস্য আজিজুল ইসলাম, যুবদল নেতা মাসুক আহমেদ, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহিব আহমেদ, পশ্চিম জাফলং সাংগঠনিক সম্পাদক, আবুল কালাম আজাদসহ উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি যুবদল, সেচছা সেবক দল ও ছাত্র দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

 

সিলেটভিউ২৪ডটকম/এমএএম/এসডি-৩৩