কুলাউড়া পৌর এলাকায় বীর মানবিক টিমের গৃহায়ন প্রকল্পের অর্থায়ন ও তত্ত্বাবধায়নে চারটি অসহায়, গৃহহীন ও হতদরিদ্র পরিবারের জন্য নির্মিত বাসস্থানগুলো হস্তান্তর করা হয়েছে।
শনিবার বিকেল ৩টায় কুলাউড়া পৌর এলাকায় এ গৃহগুলো হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলার নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, টিমের উপদেষ্টা মুহাম্মদ লিটন, বদরুজ্জামান সজল, খালেদ পারভেজ বক্স, বীর মানবিক টিমের সমন্বয়ক সফি আহমেদ প্রমুখ।
গৃহগুলো বাংলাদেশী এবং বিদেশে বসবাসরত প্রবাসী বাঙ্গালীদের অর্থায়ন করা হয়। উক্ত গৃহগুলোর জন্য যারা অর্থায়ন করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য টিমের উপদেষ্টা কানাডা প্রবাসী মুহিবুর রহমান খান, মোহাম্মদ রহমান জুয়েল, আমেরিকার প্রবাসী আলমাছ আলী, লন্ডন প্রবাসী কবির আহমদ ফারুক, কানাডা প্রবাসী দেওয়ান গোফরান চৌধুরী কানাডা প্রবাসী মুছলেহ উদ্দিন, শাহরিয়ার সজিব, রাজু ভূইয়া।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৬




