মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ‘নি:স্ব সহায়ক সংস্থা’র আয়োজনে গরিব-অসহায় মানুষের মধ্যে পবিত্র মাহে-রমজান উপলক্ষে বিনামূল্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২৪ এপ্রিল) দুপুরে নি:স্ব সহায়ক সংস্থার কো-অডিনেটর ফজলে মাওলা চৌধুরী ফুয়াদের পরিচালনায় রাউৎগাঁও এলাকায় রাউৎগাঁও, হাজীপুর, টিলাগাঁও, জয়চন্ডী ইউনিয়নের ৭০ জন গরিব-দুঃস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংস্থার সহ-সভাপতি মোশরাফুল করিম চৌধুরী, সদস্য জাহানারা খানম চৌধুরী, সমাজসেবী শেখ আশরাফ উদ্দিন হিরু প্রমুখ।
সংস্থার কো-অডিনেটর ফজলে মাওলা চৌধুরী জানান, সংস্থার পক্ষ থেকে প্রতিজনকে ১০ কেজি চাল, ১ কেজি করে পেঁয়াজ, ডাল, ছানা, চিনি, লবণ, ১ প্যাকেট সেমাই ও ১ লিটার সোয়াবিন তেলসহ প্রায় ১১০০ শত টাকার মালামাল বিতরণ করা হয়েছে।
তিনি আরও জানান, নি:স্ব সহায়ক সংস্থা দীর্ঘদিন যাবৎ মানুষের সেবা করে আসছে। ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি আই ক্যাম্প, স্যানিটারী ল্যাট্রিন স্থাপন, মিড ডে মিল বিতরণ, বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামত, ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানবীজ বিতরণসহ সমাজ সেবামূলক কাজ করে দরিদ্র জনগণের সেবা প্রদান করে আসছে।
সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-০৪




