সিলেটে রাতের আঁধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হাসিনাপুত্র সজিব ওয়াজেদ জয়ের ছবি সম্বলিত বিলবোর্ড এবং ফেস্টুন ছেড়ার অভিযোগ পওয়া গেছে।

এমন অভিযোগ এনে সিলেটের দক্ষিণ সুরমা থানায় রবিবার (২৪ এপ্রিল) একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ.স.ম. মিসবাহ।


জিডিতে তিনি উল্লেখ করেন, গত ২২ এপ্রিল তাঁর ব্যক্তিগত উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের সুন্দরবন কমিউনিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিলের আয়ােজন করেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এই ইফতার মাহফিলের আগের দিন (২১ এপ্রিল) দক্ষিণ সুরমার চন্ডিপুল, বাইপাস রােড, হুমায়ুন রশিদ চত্ত্বর, কদমতলীসহ আশপাশ এলাকায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বিলবাের্ড ও ফেস্টুন টানানাে হয়। এসব বিল বাের্ড ও ফেটুনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজিব ওয়াজেদ জয়ের ছবি ছিলো । কিন্তু ওইদিন রাতে কে বা কারা এসব বিলবাের্ড ও ফেস্টুন ছিড়ে ফেলে।

আ.স.ম. মিসবাহ জানান, তাঁর দৃঢ় বিশ্বাস- কোনো কু-চক্রি মহল বা রাষ্ট্রবিরােধী কোনো গোষ্ঠী এসব বিলবোর্ড ও ফেস্টু ছিড়ে ফেলেছে।

বিষয়টি আশপাশ এলাকার সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করার জন্য তিনি পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন।


সিলেটভিউ২৪ডিটকম / ডালিম