সিলেটের ওসমানীনগরে খন্দকার বাজার ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউ.কের পক্ষ থেকে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় অসচ্ছল পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
এলাকায় প্রায় ৯ শতাধিক লোকজনের মধ্যে ৫ লক্ষ ২৯ হাজার ৩৩৫ টাকা বিতরণ করা হয়।
রবিবার ওসমানীনগরের দয়ামীর ইউপি‘র ৮ ও ৯ নং ওয়ার্ড,দক্ষিন সুরমার জালালপুর ও বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের অসহায় পরিবারগুলোর পক্ষে সংশ্লিষ্ট প্রতিনিধিরা ফাউন্ডেশনের এ নগদ অর্থ সহায়তা গ্রহন করেন।
এসময় এলাকার কয়েকেটি মসজিদের ইমাম মোয়াজ্জিনদের ঈদ উপহার হিসাবে নগদ অর্থ প্রদান করা হয়।
ফাউন্ডেশনের সহ-সভাপতি যুক্তরাজ্য কমিউনিটি নেতা মুজিবুর রহমান আসকিরের সভাপতিত্বে উপজেলার খাগদিওর ইসলামী মাদ্রাসার অনুষ্টিত বিতরণ পূর্ব সভায় প্রধান অতিথি ছিলেন দয়ামীর ইউপি চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন।
মোফাজ্জল ইসলাম চৌধুরী ও মাওলানা সিকান্দর আলীর পরিচালনায় বক্তারা বলেন, প্রতিষ্ঠাকালিন সময় থেকে গ্রামিন জনপদের নিম্ন আয়ের বাসিন্দাদের সার্বিক কল্যানের গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে খন্দকার বাজার ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউ.কে। পবিত্র রমাজান মাসে চরম বির্পযয়ে থাকা অনাহারে-অর্ধাহারে দিন কাটানো নিম্ন আয়ের পরিবারগুলোর প্রতি অব্যাহত সহায়তা প্রদান করে মানুষের কল্যাণে মানবিকতার নজির সৃষ্টি করেছেন ফাউন্ডেশনের সকল সদস্যরা। দেশ ও সমাজ উন্নয়নের পাশাপাশি মানব সেবায় ফাউন্ডেশনের এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন বক্তারা।
বক্তব্য রাখেন- মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য শাহ জামাল আহমদ, ইউপি সদস্য আফরুজুল হক, তারা মিয়া, সেবুল আহমদ, সমাজসেবি আবরার মস্তফা খান, মাষ্টার হাবিব আলী, শায়েস্তা মিয়া, আবুল হোসেন, মাওলানা নুর ইসলাম।
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা মুজাহিদ আলী, কামাল হোসেন, জামিল আহমদ, শফিকুর রহমান চৌধুরী, আব্দুল বারিক, ফয়জুর রহমান, হেলাল আহমদ, আবু তালিব শাহজান, আব্দুল জলিল, আকলিছ মিয়া, মোস্তাফিজুর রহমান চৌধুরী, আমিনুর রহমান জুনেদ, হাফিজ রুহুল আমিন তারেক, জয়নাল আবেদিন ছাড়াও সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/আরপি/এসডি-০৪




