মুজিববর্ষের উপহার স্বরূপ গত ২ বছর থেকে সারাদেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে সরকারি অর্থায়নে জমিসহ ঘর প্রদান করা হচ্ছে।

এর অংশ হিসেবে তৃতীয় ধাপে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সরকারি অর্থায়নে ৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে আগামীকাল ২৬ এপ্রিল জমিসহ ঘর প্রদান করা হবে।


পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শান্তিগঞ্জের ৪০টি পরিবারের ঘর হস্তান্তর প্রক্রিয়া ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে হস্তান্তরের শুভ উদ্বোধন করবেন। ওইদিন ভূমিহীনদের মধ্যে জমির দলিলসহ ঘরের চাবি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে দেয়া হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান জানিয়েছেন।

ঘর হস্তান্তরে উপলক্ষে সোমবার (২৫ এপ্রিল) স্থানীয় সাংদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছে উপজেলা প্রশাসন৷ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন শরিফী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুঁইয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নিতাই দাস, সদস্য বায়েজিদ অপিসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/এসকে/এসডি-১০