হবিগঞ্জ মাধবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর প্রকল্পের গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন।

মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলায় ৭০ জন গৃহহীন তাদের আশ্রয় পাবে। ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলার ৩টি ইউনিয়নের ৭০জন গৃহহীন পরিবার এই ঘর পাবে।


এ সময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দীন আহাম্মদ (দৈনিক দেশ), সাব্বির আহসান (দৈনিক খোলাকাগজ), যুগান্তর প্রতিনিধি রোকন উদ্দিন লস্কর, সমকাল প্রতিনিধি আয়ুব খান, বাংলাদেশের খবর প্রতিনিধি সানাউল হক চৌধুরী শামীম, আমাদের সময় প্রতিনিধি অলিদ মিয়া, যুগ্ম সম্পাদক আমার সংবাদ প্রতিনিধি আলমগীর কবীর, সাংবাদিক মিজানুর রহমান, একরামুল আলম লেবু।

 

সিলেটভিউ২৪ডটকম/এসসি/এসডি-১২