সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াই স্পোটিং ক্লাবের পক্ষ থেকে ৬ শতাধিক নিম্ন আয়ের মানুষ ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।
রোববার ইফতারের পূর্বে লাউয়াই রাস্তার মূখ পয়েন্টে উক্ত ইফতার বিতরণ করা হয়।
লাউয়াই স্পোটিং ক্লাবের সভাপতি গোলাম হাদী ছয়ফুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সত্তারের পরিচালনায় ইফতার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার বিতরণ করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আধ্যাপক জাকির হোসেন।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- লাউয়াই পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, মুরব্বী ও বিশ্ব পর্যটক বুরহান উদ্দিন আহমদ, লাউয়াই স্পোটিং ক্লাবের সভাপতি ইউনুস মিয়া খসরু, লাউয়াই প্রবাসী কমিউনিটি নেতা শরীফ উদ্দিন আহমদ ও সেলিম আহমদ, লাউয়াই স্পোটিং ক্লাবের সহ সভাপতি রিজ্জাদ আহমদ, সহ সভাপতি আলী আহমদ খাঁন, সহ সভাপতি মোশতাকুর রহমান, যুগ্ম সম্পাদক রাজিব আহসান রিমন, প্রচার সম্পাদক ইসমাঈল আব্দুল্লাহ শিহাব, ধর্ম বিষয়ক সম্পাদক এনামুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আমিন উদ্দিন, দফতর সম্পাদক ইজ্জাদুল হক দিপু, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মুক্তার হোসেন সাজন, যোগাযোগ ও পরিবহণ বিষয়ক সম্পাদক বেলাল আহমদ, প্রকাশনা সম্পাদক মুহিবুর রহমান, শিশু বিষয়ক সম্পাদক হাসান আহমদ, কার্যকরি সদস্য সেলিম আহমদ, আব্দুল বাসিত, হাফিজুর রহমান মুক্তা।
সদস্য শাহ রাজিব আহমদ, আব্দুল জব্বার, আব্দুল মালেক, কাউছার আহমদ, কামাল আহমদ প্রমূখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৩




