সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের ২৩ শহীদের স্মৃতি বিজড়িত সুন্দিশাইল গ্রামের ‘প্রবাসী ফাউন্ডেশনে’র পক্ষ থেকে গ্রামের মানুষদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) দুপুরে স্থানীয় সুন্দিশাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।


গ্রামের মুরব্বী জাহাঙ্গীর মজিদ চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সাজলু লস্করের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- ব্যবসায়ী ফখরুল ইসলাম, সুহেল আহমদ সাহেল, তানভীর আহমদ সিপু, নিজাম উদ্দিন, ইউপি সদস্য কামরান হোসেন, এম.এ ওয়াদুদ এমরুল, ছয়ফুল আলম, রিমন আহমদ, সুমন আহমদসহ নেতৃবৃন্দ।

সভার শেষে সুন্দিশাইল গ্রামের কৃতিসন্তান সাবেক সংসদ সদস্য ড. সৈয়দ মকবুল হোসেন (লেচু) মিয়াসহ গ্রামের সকল মৃত ব্যক্তিদের আত্মার মাগফেরাত ও প্রবাসী ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দদে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফিজ জবরুল ইসলাম।

উল্লেখ্য, সুন্দিশাইল গ্রামের প্রবাসীরা প্রতিবছর গ্রামের জনসাধারণেরর জন্য বিভিন্ন ধরনের অনুদান দিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় এবছরও গ্রামের প্রায় দুই শতাদিক পরিবারকে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৭