২০২১ সালে নগরীর সুবিদবাজার এলাকায় ট্রাক চাপায় নিহত ছাত্রদল নেতা সজিব ও লুৎফুরের পরিবারকে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী দিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী।

রবিবার মরহুম ২ ছাত্রদল নেতার বাসায় গিয়ে তাদের পরিবারের অভিভাবকদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন তিনি।


এসময় উপস্থিত ছিলেন- ৭নং ওয়ার্ড বিএনপির প্রস্তাবিত আহবায়ক মানিক মিয়া, মহানগর বিএনপির পরিবার কল্যান বিষয়ক সম্পাদক ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি লল্লিক আহমদ চৌধুরী, ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এম মখলিছ খাঁন, ওয়ার্ড বিএনপি নেতা মনির আহমদ, সেলিম আহমদ, এ এস এম সায়েম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য জামাল আহমদ খাঁন, ৭নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব কাউসার হোসেন খাঁন ও মহানগর ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদ আনিসুর রহমান আকাশ প্রমূখ।

ঈদ উপহার সামগ্রী পেয়ে মরহুম ২ ছাত্রদল নেতার পরিবার আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়ে। মহৎ উদ্যোগের জন্য এমদাদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এমদাদ চৌধুরী বলেন, মরহুম ২ ছাত্রদল নেতা সজিব ও লুৎফুর ছিল জাতীয়তাবাদী আদর্শের খাটি সৈনিক। তারা নেই তাদের পরিবার অন্তত ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হোক সে লক্ষ্যে পরিবারের পাশে দাঁড়িয়েছি। বিএনপির সামর্থবানদের উচিত এসব পরিবারের পাশে দাঁড়ানো।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৮