লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে শিশু পরিবার (বালিকা) রায়নগর, সিলেটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত 'আলো স্কুল' (রায়নগর) এর শিশু শিক্ষার্থীদের নিয়ে সোমবার (২৫ মার্চ ২০২২) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।
লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের 'ইফতার শেয়ারিং ২০২২' এ আলো স্কুল (রায়নগর) এর ১০০ জনেরও বেশি শিক্ষার্থী এবং নগরীর বিভিন্ন পয়েন্টের ২ শতাধিকেরও বেশি অসহায় মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়।
ইফতার অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব) মো শাহ আলম, সোস্যাল সার্ভিসেস ক্লাবের উপদেষ্টা ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মিসেস রুম্পা শারমিন, সহ-উপদেষ্টা ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক ইঞ্জিনিয়ার অমিত চক্রবর্তী, সরকারী শিশু পরিবার(রায়নগর) এর উপ-তত্ত্বাবধায়ক মিসেস জাহানারা, ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি সুমন্ত গুপ্ত, সাবেক সভাপতি ইফতি সিদ্দিকী, সাবেক সহ-সভাপতি সুহাশ চৌধুরী, সাবেক কোষাধ্যক্ষ আহমেদ সাজিদ মিরন, সাবেক কোষাধ্যক্ষ শাওন দাসসহ ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।
ইফতার পরবর্তী আলো স্কুলের শিক্ষার্থীদের সাথে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য কথা বলেন এবং তাতে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে। সেইসময় নগরীর বিভিন্ন পয়েন্টে অসহায় মানুষ এ আয়োজনে সন্তোষ প্রকাশ করেন।
লিডিং ইউনিভার্সিটির উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সার্ভিসেস ক্লাবের এই ভিন্নধর্মী আয়োজনের প্রশংসা করেন এবং এই ধারা অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২




